৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে ফায়ার সার্ভিস সপ্তাহের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরে শুরু হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬। এ উপলক্ষে বুধবার (২০ মে) সকালে যশোরে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা ও উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে সকাল ১০টায় ফায়ার সার্ভিস কার্যালয় প্রাঙ্গণ থেকে আনন্দ শোভাযাত্রাটি বের হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় ফায়ার সার্ভিস কার্যালয়ে এসে শেষ হয়। যশোর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোঃ আব্দুস সালামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সুজন সরকার। আনন্দ শোভাযাত্রার আগে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন তিনি। শোভাযাত্রায় ফায়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারী, অগ্নিযোদ্ধা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন। পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা অগ্নি দুর্ঘটনা প্রতিরোধে সর্বসাধারণের সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদার এবং জননিরাপত্তায় ফায়ার সার্ভিসের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।আয়োজকরা জানান, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ উপলক্ষে আগামী ২২ মে পর্যন্ত যশোরে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি পালিত হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়