৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

শেখ হাসিনাকে আইনগতভাবে ফেরত চাই : স্বরাষ্ট্রমন্ত্রী

প্রতিদিনের ডেস্ক:
ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ আইনগতভাবে ফেরত চায় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ৷বৃহস্পতিবার(২১ মে ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান ৷সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে শোনা যাচ্ছে শেখ হাসিনার দেশে ফিরে আসবেন, তার ফিরে আসার জন্য মিছিল হচ্ছে। আপনারা অবজার্ভ করছেন কিনা? সাংবাদিকরা এমন প্রশ্ন করলে জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আচ্ছা, ফিরে আসার কার্যক্রম কী? আমরাও তো তাকে ফেরত চাই, সেটা আইনিভাবে।পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি। চুক্তি অনুসরণ করতে অনুরোধ করেছি।আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন।শেখ হাসিনা যখন কোনো বিবৃতি দেন, সেটা গণমাধ্যম খুব সুন্দরভাবে প্রচার করে।এ ক্ষেত্রে বিধি-নিষেধ কি তুলে নেয়া হয়েছে কিনা সাংবাদিকরা প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এরকম বিধি-নিষেধ আছে বলে আমার জানা নেই। এখন কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আদালতের কোনো নিষেধাজ্ঞা না থাকে, তাহলে গণমাধ্যম সেই ব্যক্তির বক্তব্য প্রচার করতে পারে।আদালতের নিষেধাজ্ঞা থাকলে সেটা গণমাধ্যমে ফলাও করা উচিত নয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়