১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিশ্বকাপ জিতবে নেদারল্যান্ডস, ব্রাজিল বিদায় নেবে রাউন্ড ৩২ থেকে

প্রতিদিনের ডেস্ক:
আন্তর্জাতিক ফুটবলে অঘটনের শেষ নেই। তবে সেই অঘটনই যেন এবার আগেভাগে দেখিয়ে দিল একটি অ্যালগরিদম।জার্মান অর্থনীতিবিদ ও বিনিয়োগ বিশ্লেষক ইওয়াখিম ক্লেমেন্টর তৈরি বিশেষ গাণিতিক মডেল ভবিষ্যদ্বাণী করেছে, ২০২৬ বিশ্বকাপ জিততে যাচ্ছে নেদারল্যান্ডস।সবচেয়ে বড় চমক হলো, এই পূর্বাভাসে ফেবারিট তালিকায় থাকা আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন কিংবা ফ্রান্সকে চ্যাম্পিয়ন হিসেবে দেখানো হয়নি। ইওয়াখিম ক্লেমেন্ট এর আগেও তার মডেল দিয়ে ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপের চ্যাম্পিয়ন সঠিকভাবে অনুমান করেছিলেন। তাই তার নতুন ভবিষ্যদ্বাণী নিয়ে ইতোমধ্যেই ফুটবল দুনিয়ায় আলোচনা শুরু হয়েছে।
এই মডেলে শুধু মাঠের পারফরম্যান্স নয়, বরং অর্থনীতি, জনসংখ্যা, আবহাওয়া, আয় এবং আয়োজক দেশের পরিবেশগত সুবিধার মতো বিষয়ও বিবেচনায় নেওয়া হয়েছে। ক্লেমেন্টের দাবি, এসব তথ্য মিলিয়ে প্রায় ৫৫ শতাংশ নির্ভুলভাবে বিশ্বকাপের সাফল্য অনুমান করা সম্ভব।মডেল অনুযায়ী, এবারের বিশ্বকাপে কঠিন পথ পাড়ি দিতে হবে নেদারল্যান্ডসকে। গ্রুপ পর্বে তাদের খেলতে হবে জাপান, সুইডেন ও তিউনিসিয়ার বিপক্ষে।আরো বড় চমক দেখিয়েছে নকআউট পর্বের পূর্বাভাস। সেখানে বলা হয়েছে, জাপান রাউন্ড অব ৩২ থেকেই ব্রাজিলকে বিদায় করে দেবে।
ফাইনালে নেদারল্যান্ডসের প্রতিপক্ষ হিসেবে দেখানো হয়েছে পর্তুগালকে। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে সেই ফাইনালে জিতেই প্রথমবারের মতো বিশ্বকাপ শিরোপা জিতবে ডাচরা, এমনটাই বলছে অ্যালগরিদম।১৯৭৪, ১৯৭৮ ও ২০১০ সালে বিশ্বকাপ ফাইনালে হেরে শিরোপাবঞ্চিত হয়েছিল নেদারল্যান্ডস।
এবার সেই আক্ষেপ ঘোচানোর সম্ভাবনাই দেখছে ক্লেমেন্টের গাণিতিক হিসাব।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়