১৩ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোরে অস্ত্র ও গুলিসহ শীর্ষ সন্ত্রাসী অনিক ও তার সহযোগী তানভীর গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:
যশোর শহরের শংকরপুর এলাকার শীর্ষ সন্ত্রাসী, হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজি মামলার কুখ্যাত আসামি অনিক হাসান ওরফে অনি (২৮) এবং তার সহযোগী তানভীর আহমেদকে (২৫) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গত সোমবার গভীর রাতে শংকরপুর বাবলাতলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আজ দুপুরে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। আটককৃত অনিক হাসান শহরের নাজির শংকরপুর এলাকার আলতাফ হোসেন ওরফে আলতুর ছেলে ও তানভীর আহমেদ রায়পাড়া এলাকার তরিকুল ইসলামের ছেলে।অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, অনিক হাসান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে যশোর শহরে অপরাধ কর্মকাণ্ড চালিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি সুজন কুমার মন্ডলের নেতৃত্বে একটি টিম গতকাল সোমবার গভীর রাতে শংকরপুর বাবলাতলা এলাকায় অভিযান চালায়। এসময় অনিক ও তার সহযোগী তানভীরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের স্বীকারোক্তি মতে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৫ রাউন্ড গুলি ও একটি চাকু উদ্ধার করা হয়। তিনি আরো জানান, অনিক হাসানের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদক ও চাঁদাবাজিসহ ১৭টি মামলা রয়েছে। যার মধ্যে ৭টি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আজ আদালতে সোপর্দ করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়