১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শ্যামনগরে ঝড়ে গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু

উৎপল মণ্ডল,শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগরে ঝড়ে তালগাছ ভেঙে পড়ে শারমিন (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শারমিন উপজেলার ঈশ্বরীপুর গ্রামের আব্দুর রউফের মেয়ে। ২৯ মে(শুক্রবার) বিকালে উপজেলার ঈশ্বরীপুর গ্রামে ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্র জানায়, বাড়ির পাশে খেলছিল শিশু শারমিন। হঠাৎ কালবৈশাখী ঝড় শুরু হলে একটি তালগাছ ভেঙে তার ওপর পড়ে। এতে সে গুরুতর আহত হয়। এসময় পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার জিয়াউর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শারমিন এর মৃত্যু হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়