১৮ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১লা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

শহীদ জিয়ার ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে শার্শা বিএনপির কর্মসূচি পালন

আনিছুর রহমান, বেনাপোল
মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলে শার্শা উপজেলা বিএনপির উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকালে শার্শা উপজেলা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, দোয়া মাহফিল এবং আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে নেতাকর্মীরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ নুরুজ্জামান লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি আলহাজ খায়রুজ্জামান মধু এবং বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন।এছাড়াও উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, সিনিয়র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন, যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ জোহা সেলিম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সেলিম হোসেন আশা, মহিলা বিষয়ক সম্পাদক পারুল খাতুন প্রমূখ।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়