২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বিয়ে করবেন আমির-গৌরি

প্রতিদিনের ডেস্ক:
প্রেমটা অনেক দিনের। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আনুষ্ঠানিকভাবেই আমির খান পরিচয় করিয়ে দেন তার নতুন প্রেয়সীর সঙ্গে; নাম তার গৌরি স্প্র্যাট। তখন থেকে দুজনকে একসঙ্গেই দেখা যায়। যদিও প্রেমটা তারও দেড় বছর আগে থেকে। এবার সেই প্রেম এগোচ্ছে পরিণতির দিকে। বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন তারা। ৫ জুলাই পারিবারিক আয়োজনে বিয়ে সারবেন তারা। খবর এনডিটিভির। যদিও বিষয়টি নিয়ে এখনো আমির কিংবা গৌরির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি।
গুঞ্জন সত্যি হলে, এটি হতে যাচ্ছে আমিরের তৃতীয় বিয়ে। এর আগে রীনা দত্ত (১৯৮৬) ও কিরণ রাও (২০০২)-কে বিয়ে করেছিলেন অভিনেতা। দুই সংসারে আমিরের রয়েছে তিন সন্তান-জুনাইদ খান, ইরা খান ও আজাদ রাও খান। অন্যদিকে গৌরি বেঙ্গালুরুর বাসিন্দা। একটি নামি বিউটি সেলুনের মালিক তিনি। তারও আগে সংসার ছিল। সে সংসারে রয়েছে সাত বছর বয়সী এক সন্তান।
গৌরিকে নিয়ে বিভিন্ন সময়ে মুগ্ধতা প্রকাশ করেছেন আমির। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি, গৌরির সঙ্গে আমার দেখা হয়েছে এবং আমাদের সম্পর্ক শুরু হয়েছে। সে অসাধারণ একজন মানুষ। ওর সঙ্গে থাকলে মানসিক শান্তি অনুভব করি। কিরণ ও রীনার সঙ্গেও আমার সম্পর্ক গভীর ছিল, কিন্তু সেগুলো শেষ পর্যন্ত টেকেনি। আজ মনে হয়, গৌরি আমার জীবনে আসায় আমি সত্যিই ধন্য। আমরা একসঙ্গে খুব সুখে আছি। মনে হয়, আমি যেন পূর্ণতা খুঁজে পেয়েছি।’

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়