২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সূর্যের অভ্যন্তরে বড় পরিবর্তন

প্রতিদিনের ডেস্ক
সূর্যের অভ্যন্তরে সৃষ্ট শব্দতরঙ্গ বা কম্পন বিশ্লেষণ করে এর আচরণে একটি অপ্রত্যাশিত ও রহস্যময় পরিবর্তনের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, গত চার দশকে সূর্যের অভ্যন্তরীণ ছন্দে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে, যা মহাকাশের আবহাওয়া এবং পরোক্ষভাবে পৃথিবীর পরিবেশ ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার ওপর প্রভাব ফেলতে পারে। ব্রিটিশ সংবাদমাধ্যম ইন্ডিপেনডেন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে, সূর্য সাধারণত ১১ বছরের একটি নির্দিষ্ট চক্র অনুসরণ করে। এ চক্রে কখনো সূর্য অত্যন্ত সক্রিয় থাকে, আবার কখনো তুলনামূলক শান্ত অবস্থায় থাকে। সক্রিয় পর্যায়ে সূর্য থেকে শক্তিশালী সৌরশিখা ও উচ্চশক্তির কণার নির্গমন বৃদ্ধি পায়, যা পৃথিবীতে তীব্র সৌরঝড়ের কারণ হতে পারে। গবেষকরা সূর্যের ভেতরে সৃষ্ট অতি সূক্ষ্ম শব্দতরঙ্গ পর্যবেক্ষণ করে নতুন এ তথ্য পেয়েছেন। তাদের মতে, এসব তরঙ্গ বিশ্লেষণের মাধ্যমে সূর্যের অভ্যন্তরীণ গঠন ও কার্যকলাপ সম্পর্কে আরও গভীর ধারণা পাওয়া সম্ভব হচ্ছে। একই সঙ্গে ভবিষ্যতে সূর্যের আচরণ কীভাবে পরিবর্তিত হতে পারে, সে সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য মিলছে। গবেষণায় অংশ নেওয়া বিজ্ঞানীদের ধারণা, সূর্য হয়তো ধীরে ধীরে সম্পূর্ণ নতুন এক আচরণগত পর্যায়ে প্রবেশ করছে। প্রচলিত ১১ বছরের সৌরচক্রের পাশাপাশি এর অভ্যন্তরে দীর্ঘমেয়াদি কিছু পরিবর্তন ঘটছে, যা ভবিষ্যতে সূর্যের সামগ্রিক কার্যপ্রণালীকে প্রভাবিত করতে পারে। গবেষণার ফলাফলে দেখা গেছে, সূর্যের চৌম্বকীয় সক্রিয়তা এখন দৃশ্যমান পৃষ্ঠের নিচের একটি অপেক্ষাকৃত সংকীর্ণ স্তরে সীমাবদ্ধ হয়ে পড়ছে এবং সময়ের সঙ্গে সঙ্গে সেই স্তর আরও অগভীর হয়ে উঠছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়