২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ফিরছেন ম্যাডোনা, ৮ জুনের অপেক্ষা

প্রতিদিনের ডেস্ক:
পপসংগীতের কিংবদন্তি ম্যাডোনা তার নতুন ভিজ্যুয়াল প্রজেক্ট ‘কনফেশনস টু – দ্য ফিল্ম’ মুক্তির ঘোষণা দিয়েছেন। আগামী ৮ জুন এটি ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউবে প্রকাশ করা হবে।চলচ্চিত্রটি পরিচালনা করেছেন নির্মাতা জুটি ডেভিড টোরো এবং সলোমন চেজ। ট্রিবেকা চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে এর বিশ্বপ্রিমিয়ার অনুষ্ঠিত হবে নিউইয়র্কের বিকন থিয়েটারে। প্রদর্শনীর পর ম্যাডোনা নির্মাতাদের সঙ্গে আলোচনা পর্বে অংশ নেবেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন জিমি ফ্যালন।উৎসবের তথ্য অনুযায়ী, ১০ মিনিটের বেশি দৈর্ঘ্যের এই সংগীতচিত্রটি ম্যাডোনার আসন্ন সংগীত অ্যালবামের প্রথম ছয়টি গানের ওপর নির্মিত। এর মধ্যে রয়েছে ‘আই ফিল সো ফ্রি’ এবং সাবরিনা কার্পেন্টারের সঙ্গে গাওয়া ‘ব্রিং ইয়োর লাভ’।
পুরো কাজটি একটানা দৃশ্যধারায় নির্মিত, যেখানে সংগীত ও দৃশ্যভাষার মিশেলে তৈরি হয়েছে একটি ভিন্নধর্মী অভিজ্ঞতা। এই প্রজেক্টে অতিথি হিসেবে দেখা যাবে বেনেডিক্ট কাম্বারব্যাচ, কেট মস, জুলিয়া গার্নার, কোল পামার এবং ম্যাডোনার কন্যা লর্ডেস লিওনসহ আরও অনেকে।
এরই মধ্যে ‘আই ফিল সো ফ্রি’ ও ‘লাভ সেনসেশন’ গান দুটি প্রকাশ করেছেন ম্যাডোনা। সম্প্রতি নিউইয়র্কের টাইমস স্কয়ারে আকস্মিক এক পরিবেশনাতেও অংশ নেন তিনি। সেটি ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা তৈরি করেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়