২৭শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১০ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ বোধন শক্তির কারক বুধ, ভাস্করদেব গ্রহ রবি ও কর্মফলদাতা শনির প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে সিংহ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। ভাইবোনদের সঙ্গে সম্প্রীতির বন্ধন রচিত হবে। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। কর্ম অর্থ মোক্ষ লাভ করবে। প্রতিযোগিতায় জয়ী হবেন নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। অংশীদারি ব্যবসার বহুল প্রচার ঘটবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন।
মিথুন [২১ মে-২০ জুন]
অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। না বুঝে চুক্তি সম্পাদন ও বিনিয়োগ ঘাতক প্রমাণিত হবে। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। বিষাক্ত কীটপতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
আর্থিক ভীত মজবুত হবে। কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। হারানো পিতৃমাতৃ ধনসম্পদ ফিরে পাবেন। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
ধৈর্য সাহস মনোবল বাড়বে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজসাজ রবরব করবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন। লৌকিকতা পরিহার করুন। মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। প্রেমীযুগলের প্রেম মাইলফলক হয়ে থাকবে। দ্বিচক্রযান বর্জনীয়। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে। পিতামাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
আয়-উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীরে সাস্থ্য খারাপ হবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর দিন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
ব্যবসায় মজুত মালের দাম বাড়বে। বৈদেশিক সূত্রে লাভবান হবেন। আটকে থাকা কাজ সচল হবে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। পাওনা টাকা আদায় হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
নিত্যনতুন স্বপ্ন পূরণের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। বাড়ি গাড়ি ভূ-সম্পত্তি ক্রয়ের পথ খুলবে। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রু ও বিরোধীপক্ষের প্রায় বেশির ভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধারকর্জ ঋণমুক্ত করবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা পিতা-মাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়