২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পনির ভর্তা: ভিন্ন স্বাদের মুখরোচক এক পদ

প্রতিদিনের ডেস্ক:
প্রতিদিনের খাবারে একটু ভিন্ন স্বাদ যোগ করতে চাইলে পনির ভর্তা হতে পারে দারুণ একটি পছন্দ। সাধারণত পনির দিয়ে নানা ধরনের তরকারি বা নাস্তার পদ তৈরি করা হলেও ভর্তা হিসেবে এটি বেশ ব্যতিক্রমী। ঝাল, সুগন্ধি মসলা আর পনিরের নরম স্বাদের মিশেলে তৈরি এই পদ গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে খেতে বেশ উপভোগ্য।
উপকরণ
পনির ২৫০ গ্রাম
শুকনো মরিচ ৮-২০টি (স্বাদ অনুযায়ী)
বড় রসুন ২টি
বড় পেঁয়াজ ১টি
অল্প পরিমাণ আদা
হলুদ গুঁড়া ১ চা-চামচ
লবণ স্বাদমতো
তেল পরিমাণমতো
পাঁচফোড়ন সামান্য
গোটা শুকনো মরিচ ২-৩টি
প্রস্তুত প্রণালি
প্রথমে পনির ভালোভাবে গ্রেট করে নিন। এরপর শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন ও আদা সামান্য তেলে হালকা ভেজে নিন। ভাজা উপকরণগুলো ঠান্ডা হলে ব্লেন্ডারে দিয়ে মসৃণ পেস্ট তৈরি করুন।এবার একটি প্যানে তেল গরম করে পেস্টটি ঢেলে দিন। এতে হলুদ গুঁড়া ও স্বাদমতো লবণ যোগ করে কিছুক্ষণ কষিয়ে নিন। মসলার তেল ওপরে উঠে এলে গ্রেট করা পনির দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিন এবং কয়েক মিনিট কষিয়ে রান্না করুন।অন্য একটি ছোট প্যানে সামান্য তেল গরম করে পাঁচফোড়ন ও গোটা শুকনো মরিচ দিয়ে ফোড়ন তৈরি করুন। এই ফোড়ন পনিরের মিশ্রণের ওপর ঢেলে ভালোভাবে মিশিয়ে চুলা থেকে নামিয়ে নিন।ব্যস, তৈরি হয়ে গেল সুস্বাদু পনির ভর্তা। গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করলে এর অনন্য স্বাদ দীর্ঘক্ষণ মুখে লেগে থাকবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়