২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারতের রাজ্যসভা থেকে কোয়েলের পদত্যাগ

প্রতিদিনের ডেস্ক:
গুঞ্জনটা ক’দিন ধরেই ভাসছিল। এবার তা সত্যি হয়ে ধরা দিলো। ভারতের রাজ্যসভা থেকে ইস্তফা দিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী কোয়েল মল্লিক। বৃহস্পতিবার রাজ্যসভার চেয়ারম্যানের কাছে ইমেইল মারফত পদত্যাগপত্র পাঠিয়েছেন তিনি। খবর সংবাদ প্রতিদিনের।কিছুদিন আগে পশ্চিমবঙ্গের নির্বাচনে পরাজিত হয়েছে তৃণমূল কংগ্রেস। এর ফলে দলটির সমর্থিত প্রার্থীরাও আছেন বিপাকে। রাজ্যসভায় দলটির ১৩ জন সদস্য থেকে এখন বাকি আছে ৯ জন। সপ্তাহ খানেকের মধ্যে আরো কয়েকজন পদত্যাগ করবেন বলে শোনা যাচ্ছে।
রাজনীতি থেকে দূরেই ছিলেন কোয়েল। ফলে ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় তার নাম দেখে অনেকে অবাক হয়েছিল। পরে এপ্রিলে দিল্লি গিয়ে রাজ্যসভার সাংসদ হিসেবে শপথ নেন অভিনেত্রী। সে সময় কোয়েল বলেছিলেন, ‘অনেক ভেবে যে সিদ্ধান্ত নিয়েছিলাম, তা নয়। এটা তো একটা মহৎ দায়িত্ব, দেশের সেবা, মানুষের সেবা—এর থেকে তো বড় মহৎ কাজ হতে পারে না।’
তবে দলের পরাজয়ের পর পদত্যাগের ঘটনায় তার ‘মহৎ’ উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তুলছেন অনেকে। অবশ্য পদত্যাগ নিয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানাননি ‘পাগলু’ অভিনেত্রী।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়