২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

মোটরসাইকেলের কর দিতে হবে না, তবে টিআইএন বাধ্যতামূলক

প্রতিদিনের ডেস্ক:
আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবনায় মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন নবায়ন করতে কোনো কর পরিশোধ করতে হবে না। তবে ১৫০ সিসির উপরের মোটরসাইকেলে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপনের সময় এ সংক্রান্ত ঘোষণা দেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রায় আগমী অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দিয়েছেন অর্থমন্ত্রী।বাজেট প্রস্তাবনায় অর্থমন্ত্রী বলেন, ১৫০ সিসি ও তদূর্ধ্ব সিসির মোটরসাইকেলের নিবন্ধনের ক্ষেত্রে টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব করছি। তবে মোটরসাইকেল মালিকদের রেজিস্ট্রেশন অথবা রেজিস্ট্রেশন নবায়ন করতে কোনো কর পরিশোধ করতে হবে না।জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে এই বাজেট প্রস্তাব পেশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম বাজেট এবং বর্তমান সরকারের মেয়াদে অর্থমন্ত্রী হিসেবে এটি আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রথম বাজেট উপস্থাপন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়