নাসরিন আক্তার চৌগাছা
যশোরের চৌগাছায় প্রতিপক্ষের হামলায় জুয়েল রানা (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের স্ত্রী মায়া খাতুন আহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে উপজেলার পাতিবিলা ইউনিয়নের মুক্তদাহ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল রানা আওয়ামীলীগের কর্মী ও মুক্তদাহ গ্রামের ওদুদ খন্দকারের ছেলে। থানা ও এলাকাবাসী সূত্রে জানা য়ায়, দীর্ঘ দিন যাবৎ রাজনৈতিক মতবিরোধ নিয়ে জুয়েল রানার সাথে একই গ্রামের নজরুল ইসলাম মেম্বার, ইউসুফ আলী, কাশেম আলী ও বাবু রহমানদের সাথে মনোদ্বন্দ চলে আসছিলো। ঘটনার দিন দুপুরে জুয়েল রানা চৌগাছা-কোটচাদপুর সড়কের মুক্তদাহ মোড় নামক স্থানে একটি চায়ের দোকানে বসে রাজনৈকিত আলাপ করছিলো। রানা তার প্রতিপক্ষদের ব্যাপারে বাজে মন্তব্য করতে থাকে। এ সময় প্রতিপক্ষের লোকজন ক্ষিপ্ত হয়ে তার উপর হামলা চালায়। এতে জুয়েল রানার দুই পা হাটুর নীচ থেকে ভেঙে মারাত্মক আহত হয়। ঘটনার সময় প্রতিপক্ষের হাত থেকে স্বামীকে উদ্ধার করতে গিয়ে স্ত্রী মায়া খাতুনও আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে স্ত্রী মায়া খাতুন প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন। সেখানে জুয়েল রানার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর রেফার করেন। যশোর সদর হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎস জুয়েল রানাকে মৃত ঘোষনা করেন। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জিজ্ঞাসাবাদরে জন্য দুইজনকে আনা হয়েছে। আসামীদের আটক করতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে।

