নাসরিন আক্তার, চৌগাছা
যশোরের চৌগাছায় তিন মাদক কারবারিকে আটক করেছেন পুলিশ। তাদের নিকট থেকে ৩২ পিচ ইয়াবা ও ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। চৌগাছায় পুলিশের চলমান বিশেষ অভিযানে এ মাদক ব্যবসায়ীদের আটক করা হয়। থানা সূত্রে জানা যায়, বৃহ¯পতিবার (১১ জুন) ভোরে পুলিশ উপজেলার ফুলসারা ইউনিয়নের সলুয়া পূর্বপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। তুহিন ইসলাম (৩২) নামে এক মাদক কারবারিকে ৪০০ গ্রাম গাঁজাসহ আটক করা হয়। আটক তুহিন ইসলামসলুয়া (পূর্বপাড়া) গ্রামের গোলাম মোস্তফার ছেলে। পরে পৌর শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে কামরুল ইসলাম বাবু (৩৬) নামেএক মাদক কারবারিকে ৩২ পিচ ইয়াবাসহ আটক করা হয়। আটক কামরুল ইসলাম বাবু চৌগাছা পৌর শহরের বাকপাড়ার নজির ড্রাভারের ছেলে। এদিকে উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের পুড়াপাড়া খালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে ৩৫০ গ্রাম গাঁজাসহ আব্দুল হান্নান হোসেন (৫৭) নামে এক মাদক কারবারিকে আটক করেন পুলিশ। আটক আব্দুল হান্নান পুড়াপাড়া গ্রামের খালপাড়ার মৃত আব্দুর রহমান আব্দুল মিস্ত্রির ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চৌগাছা থানায় পৃথক তিনটি মামলাদায়ের করা হয়েছে। চৌগাছা থানার ওসি মামুনুর রশিদ বলেন, আটক আসামীদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যহত থাকবে।

