২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্যমতে আপনি মিথুন রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি বুধ, বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতু ও সেনাপতি মঙ্গলের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে বৃশ্চিক রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবেন। জমিজমা- সংক্রান্ত বিরোধ মিটবে। দাম্পত্য ঐক্যতা বজায় রাখতে সচেষ্ট হোন। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
আয় বুঝে ব্যয় করতে হবে। টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হবে। দাম্পত্য জীবন কটুতায় ভরে উঠবে। পরিবারের কোনো বয়স্কলোকের স্বাস্থ্যের অবনতি ঘটবে। ইলেকট্র্রনিক্স সামগ্রী মেরামতে প্রচুর ব্যয় হবে। সহকর্মীদের সঙ্গে সম্প্রীতি বজায় রাখুন।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। পরিবারের নতুন মুখের আগমন ঘটতে পারে। শূন্য পকেট পূর্ণ হবে। ব্যাংক ব্যালান্স বাড়বে। কামনা বাসনা পূর্ণ হবে। বিচ্ছেদকৃত দাম্পত্য জীবন জোড়া লাগবে। লাইফস্টাইল বদলাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত হবে। কর্মপ্রত্যাশীদের মুখে হাসি ফুটবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। বিদেশগমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। শত্রু ও বিরোধীপক্ষ পরাস্ত হবে। মন ধর্মের প্রতি ঝুঁকবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
সফলতার সূর্য ফোকাস মারবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। প্রেম রোমান্স বিনোদন ভ্রমণ শুভ হবে। লৌকিকতা পরিহার করুন। পিতামাতা ও গুরুজনদের সহযোগিতা, আশীর্বাদ পাবেন। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। নেশা মদ জুয়া থেকে দূরে থাকুন। সন্তানদের আচরণ মনোবেদনার কারণ হবে। মন সুর সংগীতের প্রতি ঝুঁকবে। দাম্পত্য সুখ বিনষ্ট হতে পারে। প্রেম বন্ধুত্বে ফাটল ধরতে পারে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। বিবাহযোগ্যদের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে। প্রেমীযুগলের মন আনন্দে নাচবে। জীবন বদলে দেবে। নিঃসন্তান দম্পতির কোল আলোকিত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
লটারি জুয়া রেস এড়িয়ে চলুন। শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। ভয় লজ্জা দুর্বলতা কুরে কুরে খাবে। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেদের গুটিয়ে রাখতে হবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। প্রেম বন্ধুত্ব সতর্ক থাকুন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
হাত বাড়ালেই সফলতা পাবেন। পিতামাতার সঙ্গে মতানৈক্য দূর হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। শত্রু ও বিরোধীরা পরাস্ত হবে। গৃহবাড়ি ভূসম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। মন ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। মেধা প্রযুক্তি কৌশল জাগ্রত হবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
শূন্য পকেট পূর্ণ হবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হতে পারে। অংশীদারি ব্যবসায় বহুল প্রচার ও প্রসার ঘটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। সুখশান্তি সমৃদ্ধির জোয়ার বইবে। জমিজমা-সংক্রান্ত ঝামেলা মিটবে। সন্তানগণ আজ্ঞাবহ থাকবে। কোমল শিশুরা পুরস্কৃত হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
বৈদেশিক সূত্রে লাভবান হবেন। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। স্বপ্ন হাতের মুঠোয় আসবে। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ সুগম করবে। হারানো বুকের ধন বুকে ফিরবে। ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটবে। সন্তানদের গতিবিধির ওপর নজর রাখুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
পিতামাতার পূর্ণ সহযোগিতা পাবেন। ভাগ্যলক্ষ্মীর কৃপা বর্ষিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। হারানো ধনসম্পদ সম্পত্তি প্রাপ্তির পথ খুলবে। আত্মীয়স্বজনের সঙ্গে সখ্যতার মেলবন্ধন রচিত হবে। নতুন দলিলপত্র আসতে পারে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। জীবিকা অর্জনের ভিত মজবুত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসবে। অমাবস্যার অন্ধকার দূর হবে। মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হয়ে উঠবে। শিক্ষার্থীদের দিনটি গর্বের হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়