৪ঠা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত, ৩৩ সদস্যকে পুরস্কার

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা বুধবার সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. রাজিবুল ইসলাম চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও কল্যাণমূলক বিষয় উপস্থাপন করেন। পরে জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত পুলিশ সদস্যরা তাদের সুবিধা-অসুবিধা ও প্রয়োজনীয় বিষয়গুলো পুলিশ সুপারের কাছে তুলে ধরেন। পুলিশ সুপার মনোযোগ সহকারে সদস্যদের বক্তব্য শোনেন এবং বেশ কয়েকটি বিষয়ে তাৎক্ষণিক সমাধানের নির্দেশনা প্রদান করেন। একইসঙ্গে পেশাগত দায়িত্ব পালনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদমর্যাদার ৩৩ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া অবসরজনিত কারণে (পিআরএল) যশোর জেলা পুলিশের একজন সদস্যকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। সভায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ সাখাওয়াত হোসেন, সার্কেল কর্মকর্তাগণ, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার, পুলিশ হাসপাতালের চিকিৎসক, আরআই পুলিশ লাইন্স, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত ও ব্যক্তিগত কল্যাণ নিশ্চিত করার পাশাপাশি বাহিনীর কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়