প্রতিদিনের ডেস্ক:
পদত্যাগ করেছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বদিউজ্জামান তপাদার। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পান।সোমবার (২২ জুন) পদত্যাগের তথ্য জানিয়ে বদিউজ্জামান তপাদার বলেন, গত ২ জুন বাংলাদেশের রাষ্ট্রপতি বরাবর এ পদত্যাগপত্র দিয়েছি। কিন্তু, এ পদত্যাগপত্র এখনো গ্রহণ করা হয়নি।তার পদত্যাগপত্রে উল্লেখ করা হয়, ২০২৪ এর জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের পর আগস্ট মাসে তাকে বাংলাদেশের একজন ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ দেওয়া হয়। বর্তমানে ব্যক্তিগত বিশেষ অসুবিধার কারণেই তিনি এ পদত্যাগপত্র দাখিল করেন।
