আজকের রাশিফল

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি কর্কট রাশির জাত ব্যক্তি। আপনার ওপর আজ গ্রহমাতা চন্দ্র, দৈবশক্তির কারক কেতু ও বুদ্ধির দেবতা বুধের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে ধনু রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। শ্রমিক কর্মচারীদের সহযোগিতা পাবেন। প্রতিযোগিতায় জয়ী হবেন। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব ভার বর্তাবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। দীর্ঘদিনের আটকে থাকা কাজ সচল হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
প্রতিযোগিতায় জয়ী হওয়ার সম্ভাবনা। বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটবে। দীর্ঘদিনের দাম্পত্য কলহ বিবাদের মীমাংসা হবে। সঞ্চয়ী ও মিতব্যয়ী হতে হবে। জীবনসঙ্গীরা কর্ম পেতে পারে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
কর্মে অমনোযোগ ও ব্যবসায় মন্দাভাব বিরাজ করবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। সিজনাল রোগব্যাধির প্রকোপ বাড়তে পারে। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট থাকবে। শ্রমিক কর্মচারীদের মন জুগিয়ে চলুন।
মিথুন [২১ মে-২০ জুন]
গৃহবাড়ি ও যানবাহন বদলের জন্য দিনটি রেকর্ড হয়ে থাকবে। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্ব পাবেন। হারানো পিতৃমাতৃ ধন সম্পদ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা। শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। শত্রুরা পিছু হটবে। গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দ্বিচক্রযান বর্জনীয়। চতুর্দিক থেকে তরতাজা উন্নতি করবেন। কন্যা সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
কর্মের সুনাম যশ প্রতিষ্ঠার পথ সুগম করবে। ধৈর্য সাহস মনোবল জনবল বাড়বে। গৃহ বাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলতে পারে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক বলে প্রমাণিত হবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
শূন্য পকেট পূর্ণ হয়ে উঠবে। গৃহবাড়ি ভূমি সম্পত্তি ও যানবাহন ক্রয়ের স্বপ্ন পূরণ হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যাংক ব্যালান্স ফুলেফেঁপে উঠবে। বিদেশ গমনেচ্ছুদের বিদেশ গমনের পথ খুলবে। দীর্ঘদিনের ধারকর্জ ঋণ মুক্তির পথ প্রশস্ত হবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
নিত্যনতুন স্বপ্ন পূরণের সম্ভাবনা। ঝটকা উপার্জনের পথ খুলবে। পরিবারে ছোট্ট মুখের আগমন ঘটতে পারে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র আসতে পারে। দুর্যোগের মেঘ কাটতে আরম্ভ করবে। প্রেমীযুগলের জন্য দিনটি মাইলফলক হয়ে থাকবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
ব্যবসা-বাণিজ্যে লোকসান গুনতে হবে। দাম্পত্য সুখ-শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবনসাথীর মতামতকে গুরুত্ব দিন। দূর থেকে আসা কোনো অপ্রিয় সংবাদ আসতে পারে। সংকটকালে স্বজনরা দূরে থেকে মজা দেখবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
সফলতার চাবি হাতের মুঠোয় আসবে। ধার কর্জ ঋণ মুক্ত হবে। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। শিক্ষার্থীরা বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা দিয়ে জীবন গড়বে। পরিবারে ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে। বিদেশে অবস্থানরতদের স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তি পূর্ণ রাজকীয় দিন উপভোগ করবেন। নিত্যনতুন বাণিজ্যিক স্বপ্ন পূরণ হবে। শিক্ষার্থীরা মৌজমস্তিতে কাটাবে। লৌকিকতা পরিহার করুন। শত্রু ও বিরোধীপক্ষরা পরাস্ত হবে। নেশা মদ্য থেকে দূরে থাকুন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
ভাগ্যলক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে। নিত্যনতুন প্ল্যানপ্রোগ্রাম বাস্তবায়িত হবে। মন ধর্ম ও পরোপকারের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার চমকে দেবে। পিতা-মাতার কাছ থেকে ভরপুর সহযোগিতা পাবেন। প্রেমীযুগলের প্রেম সমাজে স্বীকৃতি পাবে।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
টাকা-পয়সা হাতে আসার আগেই খরচের খাত তৈরি হয়ে যাবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। শ্রমিক কর্মচারীর ওপর তীক্ষè নজর রাখুন। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির আনার সমান হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়