রাজগঞ্জে ১০ মাস সশ্রম কারাদন্ডসহ একাধিক মাদক মামলার আসামী গ্রেফতার

উত্তম চক্রবর্তী, রাজগঞ্জ
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে ১০ মাস সশ্রম কারাদণ্ড ও লাখ টাকা অর্থ দণ্ডপ্রাপ্ত সহ একাধিক মাদক মামলার আসামী গ্রেফতার। শনিবার (২৭ জুন) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার নেংগুড়াহাট বাজারে এই ঘটনা ঘটে। আটককৃত যুবকের নাম সন্দীপ কুমার নন্দী (২৮)। সে উপজেলার ১১ নম্বর চালুয়াহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের গৌরীপুর গ্রামের রবিন কুমার নন্দীর ছেলে। পুলিশের রেকর্ড অনুযায়ী সে অর্থ দণ্ডপ্রাপ্ত সহ একাধিক মাদক মামলার আসামী। স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাতে সঞ্জীব কর্মকার নেংগুড়াহাট বাজারে স্থানীয় সচেতন জনতার চোখে পড়ে। পরে বিষয়টি তাৎক্ষণিকভাবে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ কামাল হোসেন ও এএস আই মোঃ হাফিজুর রহমান জানান, শনিবার রাত ১০টার দিকে স্থানীয় সচেতন জনতা নেংগুড়াহাট বাজার থেকে আসামী সন্দীপ কুমার নন্দী ষকে আটক করে। খবর পাওয়া মাত্রই আমার সঙ্গীয় ফোর্স নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। স্থানীয়রা তাকে আমাদের কাছে সোপর্দ করেন। তিনি আরও জানান, আটককৃত আসামীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মণিরামপুর থানা হাজতে প্রেরণ করা হয়েছে।

 

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়