২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য গ্রোক চ্যাটবট চালু করছে এক্স

প্রতিদিনের ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের প্রিমিয়াম সাবস্ক্রাইবারদের জন্য চালু করা হবে গ্রোক চ্যাটবট। সম্প্রতি এক ঘোষণায় এ কথা জানিয়েছেন এক্সআই স্টার্টআপের মালিক ইলোন মাস্ক। আগে শুধু প্রিমিয়াম প্লাস সাবস্ক্রাইবারদের জন্য সুবিধাটি চালু ছিল। বিজ্ঞাপনদাতারা প্লাটফর্ম ছেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে সাবস্ক্রিপশন প্ল্যান থেকে আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছেন মাস্ক। এর অংশ হিসেবেই নতুন এ ফিচার ব্যবহারের সুবিধা চালু করা হচ্ছে। রয়টার্স

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়