৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

বাগেরহাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

কামরুজ্জামান মুকুল, বাগেরহাট
বাগেরহাটে কাঁঠাল গাছ থেকে আম্বিয়া বেগম (৬২) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল ১০টার দিকে ফকিরহাটের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।বিষয়টি নিশ্চিত করেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল আলম। মৃত আম্বিয়া বেগম ফকিরহাট সদর ইউনিয়নের জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার আব্দুল লতিফ মোড়লের স্ত্রী ও দুই সন্তানের জননী। ওসি আশরাফুল আলম জানান, বৃহস্পতিবার সকালে জাড়িয়া পশ্চিমপাড়া এলাকার এক বাগানে কাঁঠাল গাছের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ওই নারীকে দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তরে জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট আসলে কিভাবে তার মৃত্যু হয়েছে তার সঠিক কারণ জানা যাবে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ মৃতের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়