১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

বটিয়াঘাটা বাজার মসজিদের ইফতার মাহফিলে ননী গোপাল মন্ডল এমপি

বটিয়াঘাটা প্রতিনিধি
শুক্রবার বটিয়াঘাটা বাজার জামে মসজিদ সংলগ্ন হাজী মনোয়ারা জাহাঙ্গীর হাফেজিয়া মাদ্রাসার আয়োজনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদ ও মাদ্রাসা কমিটির সভাপতি আবু হেনা মুক্তির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন দাকোপ-বটিয়াঘাটা খুলনা ১ আসনের সাংসদ ননী গোপাল মন্ডল, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা আলহাজ্ব মোতাহার হোসেন শিমু,অনুপম মন্ডল, অধ্যাপক ফিরোজুর রহমান মোল্যা,বীর মুক্তিযোদ্ধা কামরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আকরাম হোসেন,মাদ্রাসা কমিটির সাধারণ সম্পাদক লুতফর রহমান, সাবেক ছাত্রনেতা আজিজুর রহমান, সাংবাদিক ইমরান হোসেন মোল্যা সুমন, সাংবাদিক মনিরুজ্জামান, প্রনব মন্ডল,রফিক সেখ,সহ মুসল্লী বৃন্দ।ইফতার পরবর্তী সময়ে মসজিদ সংলগ্ন বাজার চান্দীতে সাবেক হুইপ পঞ্চানন বিশ্বাস ও বর্তমান সাংসদ নানী গোপাল মন্ডল, মোতাহার হোসেন শিমু সহ আওয়ামী লীগের অসংখ্য নেতা একত্রিত হয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকান্ড নিয়ে আলোচনা করেন এবং মাদক ও সন্ত্রাস মুক্ত সমাজ গঠনে সকলের সহোযোগিতা কামনা করেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়