চারদিনে ইনটেকের দাম কমলো ১৪ কোটি টাকা

প্রতিদিনের ডেস্ক:
গত সপ্তাহজুড়ে দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৮৭ শতাংশ প্রতিষ্ঠানের স্থান হয়েছে দাম কমার তালিকায়। এমন পতনের বাজারে সব থেকে বেশি দাম কমেছে ইনটেক লিমিটেডের শেয়ারের।বিনিয়োগকারীদের একটি অংশ কোম্পানিটির শেয়ার কিনতে আগ্রহী না হওয়ায় সপ্তাহজুড়েই দাম কমেছে। এতে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে দাম কমার শীর্ষ স্থানটি দখল করেছে এ কোম্পানিটি। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দাম সম্মিলিতভাবে কমেছে ১৪ কোটির বেশি।গত সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৬ দশমিক দশমিক শূন্য ৭ শতাংশ। টাকার অঙ্কে প্রতিটি শেয়ারের দাম কমেছে ৪ টাকা ৫০ পয়সা। এতে এক সপ্তাহের ব্যবধানে সম্মিলিতভাবে কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ কোটি ৯ লাখ ৪৫ হাজার টাকা। সপ্তাহের শেষ কার্যদিবস শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়িয়েছে ২৩ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ছিল ২৮ টাকা। শেয়ারের দাম এমন পতন হওয়া কোম্পানিটি সর্বশেষ ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত বছরে বিনিয়োগকারীদের ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০১৮ সালে ১১ শতাংশ বোনাস, ২০১৭ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার, ২০১৬ সালে ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি। ২০০২ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া কোম্পানিটির পরিশোধিত মূলধন ৩১ কোটি ৩২ লাখ টাকা। আর শেয়ার সংখ্যা ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার ২২৬টি। এর মধ্যে ২৯ দশমিক ৯৯ শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা ও পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে সাধারণ বিনিয়োগকারীদের কাছে ৫৮ দশমিক ৬৮ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১১ দশমিক ২৭ শতাংশ শেয়ার আছে।ইনটেকের পরেই গত সপ্তাহে দাম কমার তালিকায় ছিল এএফসি এগ্রো। সপ্তাহজুড়ে এ কোম্পানিটির শেয়ার দাম কমেছে ১৪ দশমিক ১২ শতাংশ। ১৪ দশমিক ১১ শতাংশ দাম কমার মাধ্যমে পরের স্থানে রয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ।
এছাড়া গত সপ্তাহে দাম কমার শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় থাকা- ফরচুন সুজের ১৩ দশমিক ৫০ শতাংশ, ফারইস্ট ফিন্যান্সের ১২ দশমিক ৫০ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ১২ দশমিক ৫০ শতাংশ, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমের ১১ দশমিক ৯৮ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ১১ দশমিক ৫৫ শতাংশ, বিডি ল্যাম্পের ১১ দশমিক ৫৩ শতাংশ এবং সাইফ পাওয়ারটেকের ১১ দশমিক ২৬ শতাংশ দাম কমেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়