৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

টাঙ্গাইল জেলা আ.লীগ নেতার বিরুদ্ধ ঢাকায় ধর্ষণ মামলা

প্রতিদিনের ডেস্ক:
ধর্ষণের অভিযোগে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিরের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী এক কলেজছাত্রী। রাজধানীর তুরাগ থানায় মামলাটি দায়ের করা হয়।শনিবার (৩০ মার্চ) বিকেলে উত্তরা বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মো. শাহজাহান রাইজিংবিডিকে বলেন, ‘মামলা দায়েরের পর ভুক্তভোগীকে পরীক্ষা-নিরীক্ষা করার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ ছাড়াও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (২৯ মার্চ) রাতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে ফোন আসে। পরে তুরাগ থানার প্রিয়াঙ্কা-সিটি আবাসিক এলাকার বড় মনিরের ফ্ল্যাট থেকে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ওই ফ্ল্যাটে নিয়ে ধর্ষণ করা হয় বলে জানা গেছে। তবে, পুলিশের খবর টের পেয়ে মনির ফ্ল্যাট থেকে আগেই পালিয়ে যান। ফেসবুকের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে পরিচয় হয় মনিরের। পরে অন্ত্রের মুখে তাকে জিম্মি করে ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয় বলে স্বজনেরা অভিযোগ করছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়