৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে মশিউর হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহ সদর উপজেলার ৭ নম্বর মহারাজপুর ইউনিয়নের গড়িয়ালা গ্রামের কৃষক মশিউর রহমান হত্যায় জড়িতদের গ্রেফতার ও ফাঁশির দাবিতে মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে ঝিনাইদহ সদর উপজেলার দোকানঘর নামক স্থানে এ মানববন্ধনের আয়োজন করে নিহতের স্বজন ও এলাকাবাসী। এতে ব্যানার ফেস্টুন নিয়ে কৃষক মশিউরের পরিবারের সদস্যসহ প্রতিবেশী ও স্বজনরা অংশ নেয়। ঘন্টাব্যাপী চলা এই কর্মসূচীতে স্থানীয় ইউপি সদস্য আবু হানিফ, প্রতিবেশী আব্দুল লতিফ, ওলিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা অভিযোগ করে বলেন, মশিউরের স্ত্রী সুমী খাতুনের পরকীয়া প্রেম ছিলো। বিষয়টি মশিউর জেনে ফেলায় তাকে বিদ্যুৎ শক দিয়ে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবী জানান তারা। উল্লেখ্য, গত ২৯ মার্চ ঝিনাইদহ সদর উপজেলার গড়িয়ালা গ্রামের তার নিজ বাড়ির নির্মাণাধীন বাথরুম থেকে ঝুলন্ত অবস্থায় মশিউরের লাশ উদ্ধার করে পুলিশ। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন জানান, কৃষক মশিউর রহমান মশি হত্যায় সদর থানায় একটি হত্যা মামলা হয়েছে। তবে ময়না তদন্ত রিপোর্ট না আসাপর্যন্ত এটি হত্যা না আত্মহত্যা সেটা বুঝা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট পেলে বলা সম্ভব হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়