মোঃ মহিউদ্দীন, ঝিনাইদহ
ঝিনাইদহে ৩৫ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আউশ এর আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ/২০২৪-২৫ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে এ বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ বীজ ও সার বিতরণ করা হয়।৷ ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া আক্তার চৌধুরী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলা চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত, সদর উপজেলা কৃষি অফিসার নূর-এ-নবী, সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীব, সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মীর রাকিবুল ইসলামসহ অন্যান্যরা। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসের আয়োজনে ঝিনাইদহ সদর উপজেলার ১৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার ৩ হাজার ৫’শ কৃষকদের মাঝে উপশী আউশ এর আবাদ এর জন্য উন্নত জাতের বীজ ৫ কেজি, ডিএমপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি করে মোট বীজ ১৭.৫ মে. টন এবং মোট সার ৭০ মে. টন সুবিধাভোগী কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়।

