৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি আবদুল আউয়াল মারা গেছেন

প্রতিদিনের ডেস্ক:
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত সাবেক বিচারপতি আবদুল আউয়াল (৮৯) মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান।আপিল বিভাগের রেজিস্ট্রার ব্যারিস্টার মোহাম্মদ সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুপুরে বাদ জোহর সুপ্রিম কোর্ট ইনার গার্ডেনে বিচারপতি আবদুল আউয়ালের জানাজা অনুষ্ঠিত হবে।এদিকে বিচারপতি আবদুল আউয়ালের মৃত্যুতে প্রধান বিচারপতি ওবায়দুল হাসান গভীর শোক প্রকাশ করছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়