২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

পি সিরিজে নতুন স্মার্টফোন আনছে হুয়াওয়ে

প্রতিদিনের ডেস্ক
গ্রাহকের জন্য নতুন স্মার্টফোন আনার ঘোষণা দিয়েছে চীনের প্রযুক্তি জায়ান্ট হুয়াওয়ে। পি সিরিজের আসন্ন এ স্মার্টফোন ক্রয়ে এরই মধ্যে গ্রাহকদের প্রি বুকিংয়ের সুবিধাও দিচ্ছে কোম্পানিটি। খবর রয়টার্স।
২০২৩ সালে কোম্পানিটি মেট৬০ সিরিজের সঙ্গে প্রিমিয়াম স্মার্টফোন মার্কেটে ফিরে আসে। এ সিরিজটি চালু হওয়াকে মার্কিন নিষেধাজ্ঞার ওপর বিজয় হিসেবে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো প্রচার করেছিল। অন্যদিকে দেশটিতে অ্যাপলের আইফোন বিক্রি বন্ধের পদক্ষেপ হিসেবেও একে দায়ী করা হয়েছিল।
মার্কিন বাণিজ্যমন্ত্রী গিনা রাইমন্ডোর চীন ভ্রমণের সময়ে মেট৬০ সিরিজ বাজারে আনা হয়। এ সিরিজের ডিভাইস বাজারজাতের আগে কোম্পানির পক্ষ থেকে কোনো প্রচারণা চালানো হয়নি। গবেষণা প্রতিষ্ঠান আইডিসির অ্যানালিস্ট উইল উং মনে করেন, হুওয়ায়ে এক ঢিলে দুই পাখি শিকার করেছে। তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটি মার্কিন-চীন বাণিজ্যযুদ্ধের সময়ে নিরাপদ অবস্থানে থাকতে চেয়েছে।’
বিগত কয়েক মাসে হুয়াওয়ের পি৭০ চালু হওয়া নিয়ে অনেক জল্পনা তৈরি হয়েছে। মডেলটিতে মেট৬০-এর মতোই উন্নতমানের চীনা চিপ থাকবে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা।
পি সিরিজে রয়েছে উন্নতমানের ক্যামেরা। আকর্ষণীয় ডিজাইনের জন্য এটি বেশ জনপ্রিয়। অন্যদিকে উন্নতমানের মেট সিরিজে পারফরম্যান্স ও বিজনেস ফিচারের ওপর গুরুত্ব দেয়া হয়েছে। নিবন্ধিত গ্রাহকদের যথাসময়ে ফোনের বৈশিষ্ট্য ও রং সম্পর্কে অবগত করা হবে বলে কোম্পানি সূত্রে জানা গেছে। তবে হুয়াওয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়