ঝিকরগাছায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা

ঝিকরগাছা সংবাদদাতা
ঝিকরগাছায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে এমসিএইচ-সার্ভিস ইউনিটের ব্যবস্থাপনায় ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে স্থানীয় পূর্বাশা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোরের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ রফিকুল হাসান। ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার নারায়ন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, যশোরের পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক কাজী ফারুক হোসেন, ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ নাজমুছ সাদিক। কর্মশালায় স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ ও প্রয়োজনীতার উপর গুরুত্বারোপ সংক্রান্ত মুল উপস্থাপনা করেন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এমসিএন এর উপ-পরিচালক ডাঃ জিনাত সুলতানা। এসময় বক্তব্য রাখেন, এফপিসিএসটিকিউআইটির জেলা কনসালটেন্ট ডাঃ চন্দ্র শেখর কুন্ডু,ি ঝকরগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম তরফদার, এমটি (ইপিআই) কামরুজ্জামান, এফপিআই নাজমুল হুসাইন। এসময় পরিবার পরিকল্পনা াধিদপ্তরের উপ-পরিচালক কাজী হারুণ অর রশীদ, সহকারী উপ-পরিচালক ডাঃ সাবিহা কবির, গাইনি কনসালটেন্ট ডাঃ জেসমিন সুলতানাসহ পৌরসভার মহিলা কাউন্সিলরবৃন্দ, ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বারবৃন্দ এবং স্থাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাঠকর্মীরা উপস্থিত ছিলেন। উপজেলার হাজিরবাগ ও গদখালী ইউনিয়নের পরিবার কল্যান কেন্দ্রে ২৪/৭ সার্বক্ষণিক ব্যবস্থা চালু থাকার কারনে অর্ধ শতাধিক প্রসুতিকে স্বাভাবিক প্রসাব সেবা প্রদান করা সম্ভব হয়েছে বলে জানাগেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়