২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

এবার ১০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া

প্রতিদিনের ডেস্ক॥
আবারো জাপান সাগরে ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুঁড়েছে উত্তর কোরিয়া। তবে, এবার আর একটি কিংবা দুটি নয়- পর পর ১০টি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে এসব ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়েছে। খবর রুশ বার্তা সংস্থা তাসের। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফের বরাত দিয়ে দেশটির ইয়নহাপ বার্তা সংস্থা এ সংবাদ প্রকাশ করেছে। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমে বলা হয়েছে, স্থানীয় সময় সকাল ৬টা ১৪ মিনিটের দিকে জাপান সাগরে কমপক্ষে ১০টি স্বল্প পাল্লার ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। ১০ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র. ছুঁড়েছে .উত্তর কোরিয়া.

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়