২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

অভয়নগরে নির্বাচন পরবর্তি সহিংসতা : আনারস প্রতিকের সমর্থককে মারধর

অভয়নগর সংবাদদাতা
যশোরের অভয়নগর উপজেলায় নির্বাচনপরবর্তি সহিংসতায় সংখ্যালঘু তিন সমর্থক প্রতিপক্ষের হামলার স্বীকার হয়েছে। তৃতীয়দফা নির্বাচন শেষে গত বুধবার রাত পৌনে দশটার দিকে উপজেলার ধোপাদী গ্রামে এ হামলার ঘটনা ঘটে। হামলার স্বীকার ওই তিন তরুণ হলেন পল্লব শীল(২১), সৌরভ শীল(১৯ ) ও ইন্দ্রজীত শীল(১৯)। তারা তিনজনই সম্পর্কে চাচাত ভাই। পল্লব শীল ধোপাদী গ্রামের জয়দেব শীলের ছেলে । সৌরভ শীল একই গ্রামের লাল্টু শীল ও ইন্দ্রজীত শীল অশোক শীলের ছেলে। তারা তিনজনই আনারস প্রতিকের সমর্থক ছিল বলে জানা গেছে। জানা গেছে , গত ২৯ মে বুধবার নির্বচন শেষে রাত পৌনে দশটার দিকে পল্লব শীল ও ইন্দজিত শীল ধোপাদী নতুন বাজার একটি চায়ের দোকানে বসে ছিল। রাত পৌনেদশটার দিকে মোটরসাইকেল প্রতিকের কর্মী ধোপাদী গ্রামের মেহেরাজ, তরিকুল ও রমজান এসে তাদের দুইজনকে আনারস প্রতিকে কাজ করায় গালিগালাজ করতে থাকে এবং হাতে থাকা লাঠি দিয়ে তাদের পিটাতে থাকে। এসময় পল্লব শীল ও ইন্দজিত শীল দৌড় দিয়ে পালিয়ে যায়। এ সময় ইন্দ্রজীত শীল ওই চায়ের দোকানের পাশে তাদের সেলুন ঘরে বসে ছিল। মোটরসাইকেল প্রতিকের অপর কর্মী ইকবাল তাকে ডেকে বাইরে নিয়ে আসে এবং মেহেরাজ ও ইকবাল দুইজন মিলে তাকে গালিগালাজ করে এবং লাঠি দিয়ে বেদম মারপিট করে চলে যায়। এ ঘটনার পর গোটা পরিবারে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ভয়ে তারা কেউ বাইরে বের হতে পারছে না বলে পল্লব শীল জানিয়েছে। নওয়াপাড়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের স্থানীও কাউন্সিলর ও অভয়নগর উপজেলা যুবলীগের আহবায়ক মো. তালিম হেসেন বলেন, তিন চাতাতভাই পল্লব শীল, সৌরভ শীল ও ইন্দ্রজীত শীল সংখ্যালঘু সম্প্রদায়ের। তারা আনারস প্রতিকের কাজ করেছে। তাই মোটর সাইকেলের কর্মীরা তাদেরকে মারধোর করেছে। ভয়ে তারা ঘটনা কাউকে বলেনি। বাড়ির কেউ ভয়ে বাইরে বের হতে পারছে না। কিষয়টি গতকাল বৃহস্পতিবার রাত এগারটার পর জেিেনেছ। আজ সকালে আমি ও যশোর জেলা পরিষদের সদস্য আ. রউফ মোল্যা তাদের বাড়ি গিয়েছিলাম। তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। জানতে চাইলে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আকিকুল ইসলাম জানান, এধরণের হামলার কোনো খবর আমাদের কাছে নেই। কেউ কোনো অভিযোগ করেনি। অভয়নগরে কেউ কাউকে ভয়ভিতি দেখালে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়