২০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

ঝিনাইদহে কৃষি মেলার উদ্বোধন

মোঃ মহিউদ্দীন,ঝিনাইদহ
ঝিনাইদহে ৩ দিন ব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ মেলার উদ্বোধন করা হয়। এ উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন ঝিনাইদহ জেলা প্রশাসক এস এম রফিকুল ইসলাম। অনুষ্ঠানে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ ষষ্টী চন্দ্র রায়, ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া আক্তার চৌধুরী, কৃষি কর্মকর্তা নূর-এ-নবী, ঝিনাইদহ সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মুহাম্মদ জুনাইদ হাবীবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানায়, কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী এ মেলার উদ্বোধন করা হয়েছে। এতে জেলা ও উপজেলার ২০ টি স্টল প্রদর্শণ করা হয়েছে। ঝিনাইদহ সদর উপজেলার বিভিন্ন গ্রামের কৃষক তাদের উৎপাদিত ফসল প্রদর্শণ করেছেন। আগামী শুক্রবার এ মেলা শেষ হবে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়