শামীম হাসান সুজন, শরণখোলা
শরণখোলা উপজেলায় ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন রাত পোহালেই শুরু হবে। শরণখোলা উপজেলায় মোট ভোটার সংখ্যা ১০০৭৫৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ৫০৭১২ জন মহিলা ভোটার ৫০০৪২ জন। শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৩৪ টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে । সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটারদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা রয়েছে। গত ২৯ শরণখোলা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু ঘূর্ণিঝড় রেমালের কারণে নির্বাচন পিছিয়ে ৯ জুন তারিখ অনুষ্ঠিত হবে। উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস মার্কা নিয়ে বর্তমান উপজেলা চেয়ারম্যান রায়হান উদ্দিন আকন শান্ত দোয়াত কলম মার্কা নিয়ে শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন। উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ০৫ জন প্রার্থী নির্বাচন করছেন। চশমা মার্কা নিয়ে বর্তমান উপজেলা ভাইস-চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ টিউবল মার্কা নিয়ে আজিজুল ইসলাম সবুজ টিয়া মার্কা নিয়ে বাবুল আকন তালা মার্কা নিয়ে আসাদুজ্জামান মাসুদ বই মার্কা নিয়ে মাওলানা আব্দুল জলিল মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী নির্বাচন করছেন তারা হলেন কলস মার্কার বর্তমান উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান রাহিমা আক্তার হাসি ফুটবল মার্কা নিয়ে শিখা আক্তার। শরণখোলা উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ ইনায়েত হোসেন জানান ভোটারদের অংশগ্রহণে অবাধ সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে যা যা করণীয় তা করবেন।
