১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

পেট্রাপোল সীমান্তে ফেনসিডিলসহ বাংলাদেশি আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরের বেনাপোল সীমান্তের ওপারে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্পের সদস্যরা আল মামুন (৩০) নামে এক বাংলাদেশিকে আটক করেছে। সোমবার (১০ জুন) তাকে আটক করা হয়। আটক আল মামুন বেনাপোল পোর্ট থানার ভবারবেড় গ্রামের আব্দুল রহিমের ছেলে। আটক মামুন পেট্রাপোল থেকে সাদিপুর সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের সময় দুই সীমান্তের মাঝে পানিতে থাকা কচুরিপানার ভিতর নামার সাথে সাথে ভারত সীমান্ত থেকেই তাকে আটক করেন বিএসএফ। এ সময় তার কাছ থেকে দুইটি টোপলা উদ্ধার করেন। আটক আল মামুন মাদক ব্যবসার সাথে জড়িত বলে এলাকার একাধিক সূত্র জানিয়েছেন।বিজিবি জানান, ৪৯বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১৮/৯ হতে আনুমানিক ২০ গজ ভারতের অভ্যন্তরে পেট্রাপোল ক্যাম্পের বিএসএফ কর্তৃক একজন বাংলাদেশি আল মামুনকে (৩০) আটক করা হয়েছে। আটককৃত আসামির কাছে দুই ব্যাগ ফেনসিডিল পাওয়া গেছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়