প্রতিদিনের ডেস্ক:
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার পর রাজধানীর মোহাম্মদপুর রামচন্দ্রপুর খাল সংলগ্ন স্থানে এই উচ্ছেদ অভিযান চালানো হয়।ডিএনসিসির অঞ্চল-৫ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাববীর আহমেদ অভিযানের নেতৃত্ব দেন। তবে অভিযান শুরুর আগেই খামারের পশুগুলো সরিয়ে নেওয়া হয়।সরেজমিন ঘুরে দেখা যায়, সাদিক এগ্রোসহ খালের অন্যান্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে বেশ কয়েকটি ভারী যান আনা হয়েছে। এছাড়া ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।

