খুবি সংবাদদাতা॥
খুলনা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সেকশন অফিসার মো. ইব্রাহিম খানের মাতা ফাতেমা বেগম আজ ৩০ জুন (রবিবার) আনুমানিক সকাল ১০টায় রূপসা উপজেলার ইস্পাহানি গলির বাসায় বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৯৮ বছর। তিনি ৩ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদ আছর বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়বাড়িয়া গ্রামের নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের সেকশন অফিসার মো. ইব্রাহিম খানের মায়ের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস এবং পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) শেখ শারাফাত আলীসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন। আরও শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয় অফিসার্স কল্যাণ পরিষদের সভাপতি দীপক চন্দ্র মন্ডল ও সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম হাওলাদারসহ পরিষদের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ।
