প্রতিদিনের ডেস্ক॥
কয়েক মাস ধরেই ক্যামেরার অন্তরালে আছেন ক্যাটরিনা কাইফ। তার স্বামী ভিকি কৌশাল যখন একের পর এক কাজ নিয়ে ব্যস্ত, তখন তিনি মাঝেমধ্যেই বিদেশে উড়ে যাচ্ছেন শান্তির খোঁজে। সম্প্রতি জার্মানির নৈসর্গিক প্রকৃতির মাঝে ছবি শেয়ার করে সকলকে সুপ্রভাত জানিয়েছিলেন। এবার তার সোশাল মিডিয়ায় দেখা গেল অস্ট্রিয়ার এক বিশেষ ‘মেডিক্যাল হেলথ রিসোর্ট’-এর একগুচ্ছ ছবি। যেখানে দেখা যায়, জঙ্গলের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করছেন তিনি।

