২১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ 

কঙ্গনাকে হাইকোর্টের নোটিশ

প্রতিদিনের ডেস্ক॥
মান্ডি লোকসভা কেন্দ্র থেকে ভোটে জিতে প্রথমবার সংসদে পা রেখেছেন অভিনেত্রী কঙ্গনা রানাউয়াত। কিন্তু এবার তার জয়কে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন লায়াকরাম নেগি নামের এক ব্যক্তি। তার আবেদনের প্রেক্ষিতে হিমাচল প্রদেশ হাইকোর্ট নোটিশ পাঠিয়েছে কঙ্গনাকে। সেই ব্যক্তি জানান, মান্ডি লোকসভা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন। কিন্তু রিটার্নিং অফিসার অবৈধভাবে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। এবার সেই নির্বাচনী প্রক্রিয়া বাতিলের দাবি জানিয়েছেন তিনি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়