কুয়েতে প্রবাসীদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় চলছে

প্রতিদিনের ডেস্ক:
মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে চলছে প্রবাসী ধরপাকড়। মূলত অবৈধভাবে অবস্থান করা প্রবাসীদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। সম্প্রতি দেশটির রাজধানী কুয়েত সিটির শহরতলী বিনাইদ আল গার এলাকাটি অবরুদ্ধ করে আকস্মিক অভিযান চালানো হয়। ওই সময় অনেককে গ্রেফতার করা হয়।সিটির গভর্নর আব্দুল্লাহ সালেম জানিয়েছেন, এই অভিযানে উচ্চপদস্থ নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে তিনি নিজেও উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই আকস্মিক অভিযান আমাদের অন্যান্য অভিযানের একটি অংশ। একই কায়দায় অভিযান চালানো হয়েছে কুয়েত সিটির দক্ষিণাঞ্চল আল ফাওয়ারনিয়াতে। সেখানেও অনেককে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি নিজ দেশে ফেরত পাঠানো হবে। তবে ঠিক কতজনের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হবে সেটি নির্দিষ্ট করে জানায়নি দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, যেসব প্রবাসী নিজেদের কাগজপত্র বৈধ করতে পারেননি তাদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। এ বছরের মার্চে কুয়েতে অবৈধ অভিবাসীদের বৈধ হতে তিন মাস সময় দেওয়া হয়। এসময়ের মধ্যে কোনো অভিযান ও কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু এই সময়েও যারা বৈধ হতে পারেননি, তাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে দেশটি।এমনকি, এই তিন মাসে অবৈধ অভিবাসীদের কোনও ধরনের জেল জরিমানা ছাড়া নিজ দেশে ফেরত যাওয়ার সুযোগও দেওয়া হয়। যারা সুযোগটি ব্যবহার করে কুয়েত ছেড়েছেন, তারা চাইলে বৈধ উপায়ে আবার যেতে পারবেন।কুয়েতে সব মিলিয়ে ৪৮ লাখ মানুষের বসবাস, যার মধ্যে ৩৩ লাখই বিদেশি। দেশটি প্রবাসী নির্ভর, তবে সাম্প্রতিক সময়ে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া শুরু করেছে তারা

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়