৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিয়ায় প্রাইভেট পড়তে গিয়ে স্কুলছাত্রী নিখোঁজ

কালিয়া সংবাদদাতা
নড়াইলের কালিয়া উপজেলায় প্রাইভেট পড়তে গিয়ে এক স্কুলছাত্রী নিখোঁজ হয়েছে। পরিবারের দাবি, তাকে অপহরণ করা হয়েছে। বুধবার (৩১ জুলাই) সকালে কালিয়া উপজেলার বাকা গ্রামের বুলুর দোকানের সামনে অপহরণের এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষার্থীর মা তাহেরা বেগম বাদী হয়ে বুধবার (৩১ জুলাই) রাতে ৩ জনকে আসামি করে কালিয়া থানায় মামলা দায়ের করেন। শিক্ষার্থীর মা তাহেরা বেগম বলেন, আমার মেয়েকে অপহরণ করা হয়েছে। দেবীপুর গ্রামের লিমন শেখ ও হৃদয় শেখ তাকে অপহরণ করেছে। আমি আমার মেয়েকে ফেরত চাই। মামলার বিবরণে জানা যায়, কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের প্রবাসী কেশর আলী শেখের একমাত্র কন্যা। সে উপজেলার পিয়ারী শংকর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী। একই গ্রামের স্কুল শিক্ষক কাজী মামুনের বাড়িতে প্রাইভেট পড়তে যাওয়ার পথে বুলুর দোকানের সামনে পৌঁছালে দেবীপুর গ্রামের লিমন শেখ ও হৃদয় শেখ তাকে অপহরণ করে উপজেলার নড়াগাতী থানার বড়দিয়ার দিকে মোটরসাইকেল যোগে নিয়ে যায়। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বলেন, স্কুলছাত্রীকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়