৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

ভারি বর্ষণে রাজগঞ্জে আমন ক্ষেত পানির নিচে

উত্তম চক্রবর্তী,রাজগঞ্জ
গত বুধবার থেকে যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে থেমে থেমে ভারি বৃষ্টি শুরু হয়েছে। একটানা ভারি বর্ষণে রাজগঞ্জের বিভিন্ন মাঠের ধান ক্ষেত তলিয়ে গেছে। পানিতে ডুবে গেছে আমনের ক্ষেত। ১০ দিন আগে থেকে শুরু হওয়া রোপা আমন খেতে ধানের চারার উপরে জমেছে এক থেকে দেড় ফুট পানি। ডুবে যাওয়া ধান ক্ষেত দেখে মাথায় হাত উঠেছে কৃষকদের। শনিবার সকালে খোঁজ নিয়ে জানা গেছে, একটানা ভারি বৃষ্টিতে উপজেলার চালুয়াহাটি, ঝাঁপা, মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া, রোহিতা ইউনিয়নের বিভিন্ন মাঠে পানি জমে আমন ক্ষেত তলিয়ে গেছে। কৃষকেরা বলছেন, গত ১ সপ্তাহ ধরে। আমন রোপণের ধুম পড়েছে। তিন-চতুর্থাংশে জমিতে ধান রোপণের কাজ শেষ হয়েছে। একটানা ভারি বৃষ্টির পানি জমে এখন অনেক ক্ষেতের ধান এক থেকে দেড় ফুট পানির নিচে তলিয়ে আছে। কৃষকদের অভিযোগ, বিলের পানি অপসারণের জন্য যে সমস্ত খাল বা নালা আছে সেগুলোর মুখ অনেক জায়গায় বন্ধ করে রাখা হয়েছে। ধান ক্ষেত পানির নিচে তলিয়ে থাকলেও কৃষি অফিসের কেউ আমাদের দুর্ভোগ দেখতে এলাকায় মামেননি। পানি এখনি সরানো না গেলে তলিয়ে যাওয়া ক্ষেতে ধান গাছ পঁচে যারে। নতুনভাবে বীজতলা তৈরি করে আবার ধান রোপণ করতে গেলে মৌসুম শেষ হয়ে যাবে। ফলে ক্ষতির শিকার হতে হবে আমাদের। স্থানীয় কৃষক জাহেদ বলেন, ৪ বিঘা জমির ধান প্রায় কোমর পানিতে তলিয়ে আছে। পানি সরার কোনো সম্ভাবনা নেই। আরও দুই একদিন বৃষ্টি চলমান থাকলে ধান বাঁচানো যাবে না। এখন ক্ষেতে পানি থই থই করছে। উপজেলা কৃষি কর্মকর্তা ঋতুরাজ সরকার বলেন, অনেক কৃষককে পানি কিনে ধান রোপণ করতে হচ্ছিল। এই বৃষ্টিতে তাদের উপকার হয়েছে। আবার কিন্তু বিলে পানি জমে ধান তলিয়ে গেছে। আমরা চালুয়াহাটি ও খেদাপাড়া বিলের জলাবদ্ধতার কথা জানতে পেরেছি। আমাদের কর্মকর্তারা মাঠে কাজ করছেন। তারা জলাবদ্ধতার ছবি তুলে আমাকে পাঠাচ্ছেন। ঋতুরাজ আরও বলেন, আমরা এখনো কৃষকের ক্ষতির হিসাব টানিনি। দুই একদিন না গেলে হিসাব পাওয়া যাবে না। যতটুকু পানি জমেছে বৃষ্টি আর দীর্ঘ না হলে তেমন ক্ষতি হবে না কৃষকদের।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়