৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

কালিগঞ্জে জেলা সাহিত্য পরিষদের অভিষেক ও মেঘ মেদুর আলোচনা সভা অনুষ্ঠিত

কালিগঞ্জ প্রতিনিধি
সাতক্ষীরা জেলা সাহিত্য পরিষদ কালিগঞ্জ উপজেলা শাখার আয়োজনে নবগঠিত কমিটির অভিষেক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩ জুলাই-২৪) কালিগঞ্জ প্রেসক্লাবের কনফারেন্স রুমে কালিগঞ্জ উপজেলা সাহিত্য পরিষদের সভাপতি অধ্যাপক এস. এম হারুণ উর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও প্রামাণিক সাহিত্য পরিষদের প্রধান উপদেষ্টা গাজী আজিজুর রহমান তিনি বলেন কবি সাহিত্যিকরা দেশের সংকটময় মুহূর্তে দুঃসময়ে ও যে কোন পরিস্থিতিতে নিজেদেরকে তুলে ধরে লেখায় সমৃদ্ধ করেন, তিনি বলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, কবি কাজী নজরুল ইসলাম, জীবনানন্দ দাশ একদিনে তৈরি হয়নি। অনেক সাধনায় নিজেকে প্রতিষ্ঠিত করেছে। একজন কবি ও লেখককে প্রচুর পড়তে হয়, জানতে হয় বুঝতে হয়, চেষ্টা ও সাধনা করতে হয়। তিনি বলেন কবিরা পাগল তবে কবি জয় গোস্বামী বলে ছিলেন আমি পাগল পাগলীকে নিয়ে থাকতে চাই। আরো বলেন আমাদের তরুণ প্রজন্মদেরকে বেশি করে পড়তে হবে এবং লেখায় আগ্রহী করে তুলতে হবে, তিনি উপস্থিত কবি সাহিত্যিকদের উদ্দেশ্যে বলেন আমরা ১ দিনে বড় লেখক হব না, তবে ছোট ছোট লেখার মধ্য দিয়ে নিজেকে তুলে ধরতে হবে, এগিয়ে আসতে হবে। তবে আশার বাণী জেলার মধ্যে আমাদের কালিগঞ্জ অনেকেই এগিয়ে আছে। তিনি আগামীতে কবিদের নিয়ে একটি কর্মশালা করার প্রস্তাব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের সভাপতি শহীদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক ম.জামান, কালিগঞ্জ শাখার উপদেষ্টা বিশিষ্ট সমাজ সেবক মনজুর লুৎফর রহমান, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন। কালিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি এ্যাডঃ জাফরুল্লাহ ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কমিটির সিনিয়র সহ সভাপতি সুকুমার দাশ বাচ্ছু, শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আলী সোহরাব। সাহিত্য পরিষদের কালিগঞ্জ উপজেলা কমিটির সহ সভাপতি প্রভাষক সেলিম শাহারিয়ার, যুগ্ম সম্পাদক আমিরুল ইসলাম, অর্থ সম্পাদক আফছার উদ্দীন আহমেদ, সাহিত্য বিষয়ক সম্পাদক প্রভাষক রামপ্রসাদ ঘোষ, সহ দপ্তর সম্পাদক শেখ আতিকুর রহমান, প্রচার সম্পাদক জিএম পারভেজ, সহ প্রচার সম্পাদক আব্দুর রব, সিনিয়র সদস্য এসএম আহম্মদ উল্লাহ বাচ্ছু। টানা বর্ষা উপেক্ষা করে কবি ও সাহিত্যিকদের মহতি এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্যামনগর, দেবহাটা, সাতক্ষীরা ও আশাশুনী উপজেলার কবিবৃন্দ।কালিগঞ্জে আনসার ভিডিপি কর্তৃক আয়োজিত জাতীয় বৃক্ষরোপণ অভিযান ২০২৪ অনুষ্ঠিত হয়েছে

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়