১৪ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৭শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

আজকের রাশিফল॥

আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি সিংহ রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ গ্রহপিতা রবি, দেবগুরু বৃহস্পতির ও পরিবর্তশীল গ্রহ চন্দ্রের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে মীন রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করে চলবেন। শিক্ষার্থীদের লাইফস্টাইল বদলাবে। প্রেম বন্ধুত্ব মাইলফলক হয়ে থাকবে। নেশা মদ্যসহ সব ধরনের অনুচিত কাজবাজ বর্জন করুন।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করুন। দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখতে জীবনসঙ্গীর মতকে গুরুত্ব দিন। শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব, প্রেম প্রসঙ্গ ও অনুচিত কাজবাজের প্রতি ঝুঁঁকবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর হয়ে থাকবে। দাম্পত্য কলহবিবাদের মীমাংসা হবে। বেকারদের কর্মপ্রাপ্তির বাসনা পূরণ হবে। জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে।
মিথুন [২১ মে-২০ জুন]
শ্রমিক-কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করতে হবে। অর্থকড়ি সতর্কতার সঙ্গে নাড়াচাড়া করুন। প্রেমীযুগলের প্রেম ভেঙে যেতে পারে। বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে নিজেকে গুটিয়ে রাখুন।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
কর্ম ব্যবসায় তরতাজা উন্নতি করবেন। শিক্ষার্থীরা মনের মতো কলেজ-ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবে। আর্থিক ভিত মজবুত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে। হারানো বুকের ধন বুকে ফিরতে পারে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। ধৈর্য সাহস মনোবল বাড়বে। শ্রমিক-কর্মচারীদের মনে মালিকপ্রীতি জাগ্রত হবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ায় সাজ সাজ রব রব করবে।
কন্যা [২২ আগস্ট-২২ সেপ্টেম্বর]
সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। কর্ম অর্থ মোক্ষ লাভের পথ খুলে দেবে। গৃহবাড়িতে মাঙ্গলিক অনুষ্ঠান হবে। লটারি জুয়া রেস শেয়ার হাউজিং এড়িয়ে চলুন। ভাইবোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা স্বপ্ন পূরণ করবে।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। শূন্য পকেট পূর্ণ হবে। ধার কর্জ ঋণ মুক্ত করবে। সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন। বিজয়ের বরমাল্য হাত বাড়িয়ে ধরবে। গোটা পরিবারে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
মনোবল জনবল অর্থবলের গ্রাফ চাঙা হবে। হাতে থাকা প্রতিটি কাজ সহজে সম্পন্ন হবে। গৃহবাড়ি, যানবাহন ও বস্ত্রালঙ্কার ক্রয়ের স্বপ্ন বাস্তবায়িত হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। প্রেম রোমান্স বিনোদন মাইলফলক হয়ে থাকবে।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
অত্যাবশ্যকীয় বিবাহে কোনো না কোনো বাধা আসতে পারে। পরিবারের কোনো বয়স্ক লোকের শরীর স্বাস্থ্য খারাপ হবে। আয় উপার্জনের সঙ্গে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে। ধারকর্জ ঋণের জালে আটকে পড়তে হবে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি]
ব্যবসায় মজুদ মালের দাম বাড়বে। নিত্যনতুন সুযোগ আসবে হাতের মুঠোয়। পাওনা টাকা আদায় হবে। আত্মীয়দের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। আটকে থাকা কাজ সচল হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ হবে। লাইফস্টাইল বদলাবে। বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের পথ খুলবে। কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিষ্ঠা হাতের মুঠোয় আসবে। শত্রু ও বিরোধী পক্ষের প্রায় সিংহভাগ কুপরিকল্পনা নস্যাৎ হবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
ভাগ্যলক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার পূর্ণ করবে। কর্ম ব্যবসায় লাগাতার উন্নতি করবেন। দীর্ঘদিনের লালিত স্বপ্ন বাস্তবায়িত হবে। বাড়িতে নতুন আসবাবপত্রের পসরা সাজবে। পিতামাতার সহযোগিতা ও আশীর্বাদ পাবেন।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়