উৎপল মণ্ডল, শ্যামনগর
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার সদর বাজার আনিচুরের হোটেল হতে ডিজিএফআই শ্যামনগর উপজেলার দায়িত্বপ্রাপ্ত সার্জেন্ট আল মামুন কর্তৃক ফেনি জেলার মাইজবাড়িয়া গ্রামের এম নুর নবীর ছেলে তৈয়ব আলী (৩০) নামের একজন ভূয়া গোয়েন্দা সদস্যকে আটক করে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব দাসের উপস্থিতিতে ১৩ই আগস্ট মঙ্গলবার সেনাবাহিনীর কালিগঞ্জ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত অফিসার মেজর মুশফিক এর কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। উক্ত ভূয়া গোয়েন্দা শ্যামনগর উপজেলা ভূমি অফিসে নিজেকে ভূমি মন্ত্রণালয় থেকে খাস জমি বন্ধবাস্তব, অবৈধ দখল, জাল দলিল এর উপর তদন্তের কাজে এসেছেন বলে পরিচয় দেন এছাড়া ও শ্যামনগর উপজেলার এমপি সহ বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের জমি দখল নিয়ে তদন্তে এসেছেন বলে পরিচয় দিয়ে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করেন, এ ছারাও বিভিন্ন জায়গায় ডিজিএফআই, এনএসআই এর পরিচয় দিয়ে এলাকার বিভিন্ন যায়গা থেকে দোকান দখল করে দেওয়া জমির বেদখল সমস্যা সমাধান করে দেওয়ার কথা বলে আর্থিক সুবিধা নিয়েছেন বলে স্বীকার করেন। প্রতারক দীর্ঘদিন যাবত সাতক্ষীরা জেলার ভিন্ন ভিন্ন যায়গায় বিভিন্নভাবে প্রতারনা করে বিভিন্ন সংস্থার পরিচয় ব্যবহার করে আর্থিক সুবিধা ভোগ করে আসছিল, এমন তথ্য পাওয়ার পর ডিজিএফআই সাতক্ষীরা উপ-শাখা কতৃক তাকে গোয়েন্দা নজরদারিতে রেখে অদ্য সন্দেহে তাকে আটক করা হলে তিনি তার প্রতারণার ও অপরাধের কথা স্বীকার করেন।
