প্রতিদিনের ডেস্ক॥
আরজি কর কাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ আরও জোরালো করতে আজ রোববার আবারো এক মহামিছিলের ডাক দেয়া হয়েছে। মিছিলে অংশ নেবেন সমাজের নানা শ্রেণির মানুষ। সাধারণ মানুষের সঙ্গে পা মেলাবেন তারকারাও। আর এই মিছিলেই বাঙালির অতি প্রিয় দুই গোয়েন্দা ফেলুদা ও কাকাবাবুকে টেনে আনলেন পরিচালক সৃজিত মুখার্জি। ফেসবুকে ফেলুদা ও কাকাবাবুর স্কেচ শেয়ার করে সৃজিত লিখলেন- হিসাব মিলছে না। মহামিছিলে যাওয়া দরকার।’

