২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ 

আসছে লগ্নার ‘কেমনে তোরে ভুলি’

প্রতিদিনের ডেস্ক॥
সংগীতশিল্পী রাহিদা লগ্না নতুন মৌলিক গান নিয়ে আসছেন শ্রোতাদের সামনে। গানের শিরোনাম ‘কেমনে তোরে ভুলি’। গানটি লিখেছেন রজিব এলিন, সুর ও কম্পোজিশন করেছেন মুরাদ নূর এবং সংগীত আয়োজনে ছিলেন মুশফিক লিটু। এর ভিডিওতে অভিনয় করেছেন সায়েম আহমেদ সফল ও সামিয়া হোসেন এবং ভিডিও পরিচালনায় ছিলেন রাফি হিমাদ্রি। ‘কেমনে তোরে ভুলি’ গানটি প্রসঙ্গে রাহিদা লগ্না বলেন, এমন একটি গান করতে পেরে আমার ভীষণ ভালো লাগছে। কথামালা, সুর এবং মিউজিক সব মিলিয়ে দারুণ একটা গান শ্রোতারা শুনবেন। আশা করি গানটি তাদের ভালো লাগবে। এদিকে ছোটবেলা থেকেই গান শিখছেন লগ্না। তার প্রথম সংগীতগুরু শ্রী স্বপন কুমার সাহা। এরপর দীর্ঘদিন চাচা রাশেদুল ইসলাম খোকনের কাছ থেকে গানের তালিম নিয়েছেন। পরে জামালপুর শিল্পকলা একাডেমি ও লোকজ থেকে গান শিখেছেন। রাজধানীর নজরুল ইনস্টিটিউট থেকেও চর্চা করেছেন। এর আগে সরল নামে ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন এ সংগীতশিল্পী। দলটির ব্যানারে প্রকাশিত তার কণ্ঠে ‘দেহতরী’ নামে একটা গান শ্রোতাপ্রিয়তা পেয়েছিল। এ ছাড়াও প্রকাশ হয়েছে তার কণ্ঠে ‘জল’, ‘ভালো হবে না রে ফল’, ‘আমায় পাগল বানাইয়া দিয়া গেলি’ শিরোনামের গান।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়