১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৮শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৯ জনের নামে হত্যা মামলা

প্রতিদিনের ডেস্ক:
বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ক্ষুদ্র ব্যবসায়ী জালাল উদ্দীনকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরসহ ১২৯ নামে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে।বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেলাল হোসেনের আদালতে মামলাটি দায়ের করেন নিহতের স্ত্রী মলি। বিচারক বাদীর জবানবন্দি গ্রহণ করে মুগদা থানাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন।রবিবার (২৪ নভেম্বর) মুগদা থানার সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।এ মামলার উল্লেখযোগ্য অন্যান্য আসামিরা হলেন— আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র ফজলে নুর তাপস, সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হক নওফেল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, সাবেক প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, সাবেক সংসদ সদস্য কাজী ফিরোজ রশীদ, সাঈদ খোকন, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম, আইন সম্পাদক কাজী নজীবুল্লাহ হিরু, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলামসহ ১২৯ জন।মামলার এজাহার বলা হয়েছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে রাজধানীর মুগদা থানার মানিকনগর এলাকায় গত ২০ জুলাই সকাল থেকে রাত ১০টা পর্যন্ত ছাত্রজনতার সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, আওয়ামী লীগের সংঘর্ষ হয়। সন্ধ্যা ৭টার দিকে ফুটপাতে ছানা ও মাঠা বিক্রি করা অবস্থায় মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান জালাল উদ্দীন। পরে তার গ্রামের বাড়ি শরীয়তপুরে তাকে দাফন করা হয়।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়