১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ  । ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ 

তুর্কি রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিএনপি

প্রতিদিনের ডেস্ক॥
বাংলাদেশে নিযুক্ত তুরস্ক রাষ্ট্রদূত রামিস সেনের সঙ্গে বৈঠকে বসেছে বিএনপি। বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রবিবার বিকেল ৪টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠক শুরু হয়।বিষয়টি জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব ছাড়াও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত রয়েছেন।এর আগে নেপাল, ভুটান, পাকিস্তান, ভারতসহ একাধিক দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে করে বিএনপি।

আরো দেখুন

Advertisment

জনপ্রিয়