নিজস্ব প্রতিবেদক
যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বৃহস্পতিবার সকালে আয়োজন করা হয় বৈষম্য বিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের স্মরণে স্মরণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। কলেজ মাঠে অনুষ্ঠানের আয়োজন ু করা হয়। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর জিল্লুল বারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন সহযোগী অধ্যাপক মুকুল হায়দার, বৈষম্য ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়ক ফাহিম আল ফাত্তাহ, যুগ্ম আহবায়ক আব্দুল হাকিম, এম এম কলেজ ছাত্রদলের আহবায়ক হাসান ইমাম, ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল হাসান, কলেজ শাখা ছাত্র শিবিরের সভাপতি খুবাইদ রহমান, সেক্রেটারী রাসেল ফারহান প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন এমএম কলেজের সহকারী অধ্যাপক শরিফুল হাসান। আলোচনা সভা শেষে শহিদ ইমতিয়াজ আহমেদ জাবিরের পিতা নওসার আলী, শহিদ আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার ও শহিদ তৌহিদুর রহমান রানার পিতা আব্দুল জব্বার মোল্যারকে ক্রেস্ট দিয়ে সমমাননা প্রদান করা হয়। স্মরণ সভায় বক্তারা বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে শহিদ ভাইরা বুকের তাজা রক্ত দিয়ে ফ্যাসিস্টদের পতন ঘটিয়েছে। বৈষম্য বিরোধী বাংলাদেশ গড়েছে। আগামীতে ফ্যাসিস্টবাদীরা যদি কোন ষড়যন্ত্র করে দেশের ক্ষতি করতে চায়, তাহলে একএকটি আবু সাঈদ সেটা প্রতিহত করবে।

